মাহাদি বিন সুলতান | ১২:০৯ এএম, ২০২৬-০৬-০৮
রাঙামাটি জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ নাজমা আশরাফী নানিয়ারচর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর এবং গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
রোববার দুপুরে অনুষ্ঠিত এ পরিদর্শন কর্মসূচিতে তিনি শিক্ষা, স্থানীয় সরকার ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক সেবার মানোন্নয়নের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
নানিয়ারচর উপজেলায় পৌঁছালে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ।
পরে তিনি উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করে কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সরকারি সেবার গুণগত মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন কর্মসূচির শুরুতে জেলা প্রশাসক নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষকদের কাছ থেকে পাঠদান কার্যক্রম ও শিক্ষার সার্বিক পরিবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।
শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন।
পরবর্তীতে তিনি ২নং নানিয়ারচর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নাগরিক সেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
তিনি সাধারণ জনগণের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ সেবা পৌঁছে দিতে জনপ্রতিনিধিদের আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রমে জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এরপর জেলা প্রশাসক নানিয়ারচর থানা পরিদর্শনে যান। থানায় পৌঁছালে পুলিশ সদস্যরা তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবগত হন।
জনগণের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখা, সরকারি সেবার মান বৃদ্ধি এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ শেখ, সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুপন চাকমা, নানিয়ারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাপ্পি চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমোদ খীসা, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমল কান্তি চাকমা, নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের এ পরিদর্শনকে নানিয়ারচর উপজেলার শিক্ষা, প্রশাসন, স্থানীয় সরকার ও আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।
সংশ্লিষ্টদের মতে, মাঠপর্যায়ে প্রশাসনের এমন সরাসরি তদারকি সরকারি সেবার মানোন্নয়ন এবং জনসাধারণের আস্থা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited