ওমর ফারুক সুমন | ১০:০১ পিএম, ২০২৬-০৬-০৪
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর হারানো আনসার ভিডিপি সদস্য শাজাহানের পাশে দাঁড়িয়েছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন (এমপি)।
মানবিক সহায়তার অংশ হিসেবে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঘর পুনর্নির্মাণে প্রয়োজনীয় টিন, নগদ অর্থ সহায়তা এবং এক মাসের খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে প্রতিমন্ত্রীর প্রতিনিধি হিসেবে এসব সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাবেক কার্যনির্বাহী সদস্য নাহিদুল আলম, বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিন্নাত তালুকদার এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাবিবুর রহমান।
সহায়তা প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, দুর্যোগ ও সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন সবসময় পার্বত্যাঞ্চলের মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন এবং ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শাজাহান ও তাঁর পরিবারের সদস্যরা এ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্ঘটনায় বসতঘর হারিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়েছিলেন।
এমন কঠিন সময়ে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে প্রাপ্ত সহায়তা তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস ও অনুপ্রেরণা জোগাবে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের এই মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে।
তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited