আজগর আলী খান | ০৯:১৭ পিএম, ২০২৬-০৬-০৪
রাঙামাটি-২৯৯ আসন থেকে সর্বাধিক ভোটে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পদ থেকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছে—এমন অভিযোগ তুলে তার পদত্যাগপত্র প্রত্যাহার এবং পুনরায় স্বপদে বহালের দাবিতে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারের যাত্রী ছাউনির সামনে আয়োজিত এ মানববন্ধনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা দাবি করেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে অন্যায়ভাবে মন্ত্রী পদ ছাড়তে বাধ্য করা হয়েছে, যা পার্বত্য অঞ্চলের জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।
বক্তারা বলেন, দীপেন দেওয়ান দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের মানুষের অধিকার, উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
তার নেতৃত্বে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হয়েছে। এমন একজন জনপ্রিয় ও জনসম্পৃক্ত নেতাকে মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা বিএনপির নেতা এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য জিকু কুমার দে এবং রাজস্থলী উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহম্মেদ রুবেল।
বক্তারা অবিলম্বে দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার করে তাকে পুনরায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এ সময় তারা আরও বলেন, পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধিকে রাজনৈতিক বা অন্য কোনো কারণে দায়িত্বচ্যুত করা হলে তা জনগণের মতামতের প্রতি অবজ্ঞা প্রদর্শনের শামিল।
তাই জনগণের দাবি ও স্বার্থের কথা বিবেচনা করে তাকে দ্রুত স্বপদে পুনর্বহাল করা প্রয়োজন।
মানববন্ধনে বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, সুধীজন এবং সর্বস্তরের সাধারণ জনগণও কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে তার পূর্বের দায়িত্বে পুনর্বহালের দাবি জানিয়ে সংশ্লিষ্ট মহলের দ্রুত ও ইতিবাচক পদক্ষেপ কামনা করেন।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited