নিজস্ব প্রতিবেদক | ০২:৩৬ এএম, ২০২৬-০৬-০৪
রাঙামাটি শহরে ১১ বছর বয়সী এক শিশুকে ধারাবাহিকভাবে সংঘবদ্ধ বলাৎকারের অভিযোগে চার কিশোরকে গ্রেফতার করেছে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ।
বুধবার (৪ জুন) দিবাগত রাত প্রায় ১১টার দিকে শহরের রিজার্ভ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— দিহান (১৩), মো. কাউছার (১৪), তাহেরুল ইসলাম ওয়াহিদ (১৫) ও রাহাত (১৫)। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন।
থানা সূত্র ও ভুক্তভোগীর স্বজনদের দাবি, কয়েকদিন আগে অভিযুক্তরা শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করে এবং ঘটনার ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে একাধিকবার তাকে একই ধরনের নির্যাতনের শিকার করা হয়।
অভিযোগ রয়েছে, বুধবার সন্ধ্যায়ও অভিযুক্তরা শিশুটিকে ডেকে নিয়ে গিয়ে পুনরায় বলাৎকার চেষ্টা চালায়। এ সময় শিশুটি বিষয়টি তার অভিভাবকদের জানালে ঘটনাটি প্রকাশ্যে আসে। খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
পরে সংবাদ পেয়ে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের দেয়া তথ্যানুযায়ী অভিযান চালিয়ে ১. দিহান (১৩), মোঃ কাউসার(১৪), মোঃ তাহেরুল ইসলাম (ওয়াহিদ) ১৫) ও মোঃ রাহাত(১৫) কে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: জসিম উদ্দিন জানিয়েছেন, আমরা এই ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ভিকটিম শিশুটির দেয়া তথ্যানুসারে চারজনকে গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited