অহিদুল ইসলাম অভি | ০১:২৮ পিএম, ২০২৬-০৬-০১
ঈদুল আজহার দীর্ঘ ছুটির পর সোমবার (১ জুন ২০২৬) নির্ধারিত কর্মদিবস থেকে রাঙামাটির সব সরকারি ও বেসরকারি অফিস-আদালতের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
ছুটি শেষে সকালে থেকেই বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। দীর্ঘ ছুটির কারণে জমে থাকা কাজগুলো ধীরে ধীরে স্বাভাবিক নিয়মে সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, ব্যাংক, শিক্ষা অফিসসহ গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়গুলোতে কার্যক্রম শুরু হয়েছে। আদালতেও বিচারিক কার্যক্রম পুনরায় চালু হয়েছে বলে জানা গেছে।
তবে প্রথম কর্মদিবস হওয়ায় কিছু কিছু অফিসে কার্যক্রম তুলনামূলকভাবে ধীর গতিতে চলছে। অফিস কর্তৃপক্ষ জানিয়েছেন, খুব দ্রুতই সব কাজ স্বাভাবিক গতিতে ফিরে আসবে।
ছুটির পর কাজে ফিরতে পেরে অনেক কর্মচারী জানান, পরিবার-পরিজনের সাথে ঈদের আনন্দ শেষে আবার কর্মস্থলে ফিরতে ভালো লাগছে, তবে কাজের চাপও এখন ধীরে ধীরে বাড়বে।
স্থানীয় প্রশাসনের আশা, ঈদের ছুটির পর রাঙামাটির সব দপ্তর খুব শিগগিরই পূর্ণ গতিতে কার্যক্রম পরিচালনা করবে।
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দ...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited