আলমগীর মানিক | ১০:৪৮ পিএম, ২০২৬-০৫-৩০
রাঙামাটির সদর উপজেলার বালুখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নবদ্বীপ চাকমা (১৭) নামে এক কিশোরের মরদেহ প্রায় ছয় ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (৩০ মে) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানাগেছে। নিহত নবদ্বীপ চাকমা বালুখালী এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশের ঘাট এলাকায় কাপ্তাই হ্রদে গোসল করতে নামে নবদ্বীপ।
একপর্যায়ে গভীর পানিতে গিয়ে সে তলিয়ে যায়। ঘটনাটি দেখতে পেয়ে তার সঙ্গীরা চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে খোঁজার চেষ্টা করেন।
তবে দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে বিষয়টি রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানানো হলে একটি বিশেষ ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
কয়েক ঘণ্টার টানা অনুসন্ধানের পর বিকেল ৫টা ৫৫ মিনিটে হ্রদের তলদেশ থেকে নবদ্বীপের মরদেহ উদ্ধার করা হয়।
রাঙামাটি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
পানির গভীরতা ও প্রতিকূল পরিবেশের কারণে অভিযান কিছুটা কঠিন ছিল। তবে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে কিশোরটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, একই দিনে এমন মর্মান্তিক ঘটনায় বালুখালীসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নবদ্বীপের অকাল মৃত্যুতে পরিবার-পরিজন ও স্থানীয়দের মাঝে গভীর শোক বিরাজ করছে।
স্থানীয়রা কাপ্তাই হ্রদে গোসল ও নৌচলাচলের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited