নিজস্ব প্রতিবেদক | ০২:২৪ এএম, ২০২৬-০৫-২৮
রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানার পুলিশ একটি বিশেষ অভিযানে ৭টি মামলার পলাতক আসামী ও মাদক ব্যবসায়ী মোঃ হোসেন (৪৮) কে ১২০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটি পৌরসভার বনরুপা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত মোঃ হোসেনের বিরুদ্ধে ইতোমধ্যেই ৭টি মামলা রয়েছে। তার স্থায়ী ঠিকানা সাং-টিভি সেন্টার, রূপনগর এলাকা, ৬ নং ওয়ার্ড, রাঙ্গাপানি মৌজা, রাঙ্গামাটি পৌরসভা। বর্তমানে তিনি শিমুলতলী (রূপনগর), ৬ নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভায় অবস্থান করছিলেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধরনের মাদক ও পলাতক আসামীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited