আলমগীর মানিক | ১০:৫৪ এএম, ২০২৬-০৫-২৩
রাঙ্গামাটি থানা এলাকায় মাদকদ্রব্য, জুয়া, চাঁদাবাজি, অস্ত্রধারী, ইভটিজিং ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে ৩ জনকে ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
২২ মে ২০২৬ ইং তারিখে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ ডিবির নেতৃত্বে ডিবি টিম অভিযান পরিচালনা করে।
অভিযানে রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে মায়াবিনী শপিং কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার ওপর থেকে মোঃ সাব্বির হোসেন তুহিন (২৩), রিয়াদ হোসেন সাকিব (২৪) ও রিকেন চাকমা (২০)-কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় জনগণের মাঝে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয় এবং অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited