আলমগীর মানিক | ১০:৫৭ পিএম, ২০২৬-০৫-২১
রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৬-২০২৭ সেশনে নবনির্বাচিত সকল প্রতিনিধিকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত এই নতুন নেতৃত্ব আইনজীবীদের অধিকার সংরক্ষণ, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এ্যাড. শাহ আলম। সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এ্যাড. বিপ্লব চাকমা এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এ্যাড. মাকসুদা হক।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এ্যাড. শিশু মণি চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এ্যাড. উজ্জল তঞ্চঙ্গ্যা।
অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন এ্যাড. শহীদুল ইসলাম (বাবুল)। সংস্কৃতি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন এ্যাড. মামুন ভূইয়া এবং আইটি সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এ্যাড. গফুর বাদশা।
পাঠাগার বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এ্যাড. বিবরণ চাকমা।
এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এ্যাড. রহমত উল্লাহ, এ্যাড. হারুন অর রশিদ, এ্যাড. আলাল উদ্দিন, এ্যাড. বিউটি দত্ত, এ্যাড. সাহেদা ইসলাম এবং এ্যাড. দীপেন চাকমা।
আইন পেশার মর্যাদা রক্ষা, আইনজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং আদালত অঙ্গনে সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে নবনির্বাচিত কমিটি কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সমিতির সদস্যরা।
সংশ্লিষ্টরা মনে করছেন, অভিজ্ঞতা, দক্ষতা ও পেশাগত দায়বদ্ধতার সমন্বয়ে গঠিত এই নতুন নেতৃত্ব রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতিকে আরও সুসংগঠিত, গতিশীল ও আধুনিক ধারায় এগিয়ে নিতে সক্ষম হবে।
একই সঙ্গে তরুণ আইনজীবীদের পেশাগত বিকাশ, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং আইনজীবীদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধিতেও এই কমিটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
নবনির্বাচিত প্রতিনিধিদের প্রতি আইনজীবী সমাজসহ বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে এবং তাদের সফল ও গৌরবময় দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেছে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited