কাউখালী প্রতিনিধি | ০৪:৫০ পিএম, ২০২৬-০৫-২০
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাউখালী উপজেলায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬।
মঙ্গলবার (২০ মে ২০২৬) সকালে কাউখালী ফায়ার স্টেশনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী ফায়ার ইউনিটের অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন।
এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। অনুষ্ঠানে অতিথিরা ফায়ার স্টেশনে স্থাপিত বিভিন্ন অগ্নি নির্বাপণ ও উদ্ধার সরঞ্জামের স্টল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সরঞ্জামগুলোর ব্যবহার ও কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, সপ্তাহব্যাপী এ আয়োজনের মাধ্যমে অগ্নি নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ এবং উদ্ধার কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হবে।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited