আলমগীর মানিক | ১২:১৩ এএম, ২০২৬-০৫-১৯
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
সোমবার (১৮ মে ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে পরিচালিত এ অভিযানে ESSE Lights ব্র্যান্ডের ৩০ কার্টুন সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৯০ হাজার টাকা।
জানা গেছে, মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে নায়েব সুবেদার মোঃ আবুল কালামের নেতৃত্বে একটি টহল দল উগলছড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন সময় চোরাকারবারীরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে মাথায় বহনকৃত প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পাহাড়ি এলাকা দিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করেন। পরে বস্তাগুলো খুলে তল্লাশি করে ESSE Lights ব্র্যান্ডের মোট ৩০ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করা হয়।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশল ব্যবহার করে সীমান্ত এলাকায় চোরাচালানের তৎপরতা বাড়ানোর চেষ্টা করছে।
এসব অপতৎপরতা রোধে মারিশ্যা জোন সর্বদা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার পাশাপাশি নিয়মিত আভিযানিক টহল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও চোরাচালানবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited