থানচিতে গাছ থেকে পড়ে কাঠুরিয়ার মৃত্যু


থানচি প্রতিনিধি    |    ০৮:৫১ পিএম, ২০২০-১২-০৯

থানচিতে গাছ থেকে পড়ে কাঠুরিয়ার মৃত্যু

 

মোঃ হুমায়ুন (২৭) পিতাঃ নাজিম উদ্দিন গ্রামঃহরিনা রাস্তা মাথা থানা পেকুয়া ,চকরিয়া কক্সবাজার । তিনি গত ১৫ দিন আগে   ছেলে মেয়ে পরিবারের পেটের তাড়নায় কাঠ কাটতে থানচি উপজেলা রেমাক্রী ইউনিয়নের দুর্গম দলিয়ান হেডম্যান পাড়া গিয়ে ১০-১৫ জনে একটি কাঠুরিয়া দলের সাথে কাঠ কাঠছিল । কিন্তু দুর্ভাগা তিনি বাড়ীতে লাশ হয়ে ফিরতে হলো । 
বুধবার সকাল ১০টায়   দলিয়ান পাড়া লালরাং বম এর কাঠ বাগানে গাছ কাটা সময় অসতর্কতা অবস্থা গাছ থেকে পড়ে তার মৃত্যু হয় । অপর কাঠুরিয়া তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসার পথে সে মারা যায় ।  কর্তব্যরত চিকিৎসক ডা: মজ্ঞুরুল আলম বলেন, হাসপাতালে না পৌছার আগেই তিনি মৃত ।

থানচি থানা একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়া রয়েছে বলে অফিসার ইনচার্জ মোঃ সাইফুদ্দিন আনোয়ার জানান । থানচি বাসিন্দা ও কাঠ ব্যবসায়ী এমংউ মারমা জানান, ১৫ দিন আগেই ১০-১৫ জনে একটি গ্রুপ দলিয়ান পাড়া গাছ কাটার জন্য (কাঠুরিয়া)দের নিয়ে যাওয়া হয়েছে বলে  সাংবাদিকদের জানান।