নিজস্ব প্রতিবেদক | ১০:৩২ পিএম, ২০২৬-০৫-১৫
রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নে এক প্রতিবন্ধী পাহাড়ি কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) বিকেলে অভিযুক্তকে জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
আটককৃত কিশোরের নাম মোঃ তসিব (১৫), ডাকনাম সাইফুল ইসলাম। সে শহরের রিজার্ভ বাজার পুরানবস্তি এলাকার বাসিন্দা মোঃ সেলিম ও বিবি বেগমের ছেলে। অভিযুক্তের বাবা পেশায় একজন জেলে।
ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের উপস্থিতিতে চংলাছড়িতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
খবর পেয়ে বিকেল ৫টার দিকে রাঙ্গামাটি কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
অভিযুক্ত কিশোরকে থানায় নিয়ে আসা হয়েছে এবং ভুক্তভোগী কিশোরীকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার (Medical Examination) জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরসহ যথাযথ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।"
এই ঘটনায় স্থানীয় পাহাড়ি ও বাঙালি বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী এই জঘন্য অপরাধের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited