ওমর ফারুক সুমন | ১১:১৩ পিএম, ২০২৬-০৫-১১
খাগড়াছড়িতে প্রথমবারের মতো সফর করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি ছিল তাঁর প্রথম খাগড়াছড়ি সফর। সফরকে ঘিরে জেলা জুড়ে রাজনৈতিক, প্রশাসনিক ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
রবিবার সকাল সাড়ে ১১টার দিকে মন্ত্রী খাগড়াছড়ি শহরে পৌঁছালে জিরো মাইল এলাকায় জেলা বিএনপির নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি খাগড়াছড়ি সার্কিট হাউজে অবস্থান নেন।
এরপর সার্কিট হাউজ মিলনায়তনে খাগড়াছড়ি জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী দীপেন দেওয়ান।
সভায় জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে বিদ্যমান নানা সমস্যা ও প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন কর্মকর্তারা।
পাশাপাশি দুর্গম পাহাড়ি অঞ্চলে কর্মরত সরকারি কর্মকর্তাদের জন্য বিশেষ প্রণোদনার দাবিও উত্থাপন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বলেন, তিন পার্বত্য জেলায় উন্নয়নের ক্ষেত্রে সুষম বণ্টন নিশ্চিত করা হবে।
পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, পার্বত্য অঞ্চলের সম্ভাবনাময় পর্যটন খাতকে ঘিরে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
বিশেষ করে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালির পরিসর ও সুযোগ-সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
এতে স্থানীয় অর্থনীতি যেমন শক্তিশালী হবে, তেমনি নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে মন্ত্রী স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকদের সঙ্গেও পৃথকভাবে মতবিনিময় করেন।
এ সময় পাহাড়ের সার্বিক উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত, সদর সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার কেএম উবায়দুল হক, বিজিবি সেক্টর কমান্ডার, ডিজিএফআইয়ের অধিনায়কসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্ত্রী দীপেন দেওয়ানের এই সফরকে ঘিরে স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের অবহেলিত পার্বত্য অঞ্চলের উন্নয়নে নতুন গতি আসবে এবং সরকারের উন্নয়ন পরিকল্পনায় খাগড়াছড়ি আরও গুরুত্ব পাবে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited