বিলাইছড়ি প্রতিনিধি | ১১:২৬ পিএম, ২০২৬-০৫-০৮
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এক সাধারণ সভার মাধ্যমে ‘বিলাইছড়ি প্রেসক্লাব’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (০৮ মে ২০২৬) সকালে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য ৭ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
বিদায়ী কমিটির সভাপতি পুষ্প মোহন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিকরা তাদের মতামত ব্যক্ত করেন। পরে কণ্ঠভোটের মাধ্যমে পুনরায় পুষ্প মোহন চাকমাকে সভাপতি এবং দৈনিক বর্তমান বাংলার প্রতিনিধি অসীম চাকমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি সুজন কুমার তঞ্চঙ্গ্যা (দৈনিক সকালের সময়), এবং অর্থ সম্পাদক মনু মারমা (জেলা প্রতিনিধি, দৈনিক সকালের সময়)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আলী আজগর (সিএইচটি টাইমস টোয়েন্টি ফোর), মো. মোজাফফর আহমেদ (বাংলাদেশ বেতার) এবং প্রণয় জ্যোতি দেওয়ান (দৈনিক গণকণ্ঠ)।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিলাইছড়ি উপজেলার দুর্গম অঞ্চলের মানুষের সমস্যা, সম্ভাবনা এবং স্থানীয় উন্নয়নের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার অঙ্গীকার করেন। তারা বলেন, লেখনীর মাধ্যমে এলাকার জনস্বার্থ রক্ষায় এই প্রেসক্লাব সবসময় সোচ্চার থাকবে। নবনির্বাচিত সভাপতি পুষ্প মোহন চাকমা সকলকে ধন্যবাদ জানিয়ে এবং পাহাড়ের সাংবাদিকতাকে আরও বেগবান করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited