আলমগীর মানিক | ১২:৪১ এএম, ২০২৬-০৫-০৮
রাঙামাটির বরকল উপজেলায় ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ শুল্কবিহীন ভারতীয় সিগারেট ও দুটি মোটরসাইকেল জব্দ করেছে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)।
বুধবার (৬ মে ২০২৬) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, রাজনগর ব্যাটালিয়নের অধীনস্থ বদিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আমবাগান নামক স্থান দিয়ে চোরাকারবারীরা দুটি মোটরসাইকেলে ভারতীয় সিগারেট চোরাচালানের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্য পায় বিজিবি।
পরে জোন অধিনায়কের নির্দেশনায় নায়েব সুবেদার মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে বদিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টহল দল বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট ও দুটি মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ২২ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
এদিকে, জব্দকৃত সিগারেট ও মোটরসাইকেল রামগড় শুল্ক কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাসকিন পিএসসি বলেন, শুল্ক ফাঁকি দিয়ে কোনো পণ্য যেন চোরাই পথে দেশে প্রবেশ ও বাজারজাত করা না যায়, সে বিষয়ে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited