কাউখালী প্রতিনিধি | ০৩:১৪ পিএম, ২০২৬-০৫-০৭
রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৬ মে ২০২৬) রাতে ঘাগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার রাঙ্গীপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মোঃ ফারুক (২৫), নোয়াখালীর মোঃ সাহেদ (৩৬) এবং রাঙ্গুনিয়ার ইসলামপুর এলাকার নবীর হোসেন (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, ঘাগড়া বাজারের সুভাষ বসুর মেসার্স রিভেন এন্টারপ্রাইজের সামনে সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তিনজনকে তল্লাশি চালায়। এসময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে কাউখালী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৭ মে) তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited