আলমগীর মানিক | ০২:০৬ এএম, ২০২৬-০৫-০৭
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে রাঙ্গামাটি সদর থানা এলাকায় মাদক, জুয়া, চাঁদাবাজি, অস্ত্রধারী, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানটি বুধবার (০৬ মে ২০২৬) তারিখে মাননীয় পুলিশ সুপার রাঙ্গামাটি পার্বত্য জেলা জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নেতৃত্বে পরিচালিত হয়।
অভিযানকালে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে রাঙ্গামাটি সদর থানাধীন বক্ষব্যাধী হাসপাতালের সামনে থেকে মাদক ব্যবসায়ী মোঃ আজাদ হোসেন (২৩), পিতা মোঃ ফারুক, সাং আমানতবাগ ৯নং ওয়ার্ড, থানা কোতোয়ালি, এর কাছ থেকে ১০ (দশ) পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
এছাড়া একই অভিযানে তিনজন মাদকসেবীকেও আটক করা হয়। তারা হলেন— ১. সাব্বির সুলতান (২২), পিতা মোঃ এনামুল হক, সাং টিভি ক্লিনিক এলাকা, থানা রাঙ্গামাটি সদর
২. মোঃ জাহিদ (২৩), পিতা মোঃ খোকন, সাং টিভি ক্লিনিক এলাকা, থানা রাঙ্গামাটি সদর
৩. মোঃ ফারুক (২৪), পিতা মোঃ কবির হোসেন, সাং সদর কোর্ট (সোনালী ব্যাংকের পিছনে), থানা রাঙ্গামাটি সদর
অভিযান চলাকালে স্থানীয় জনগণকে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতন করা হয় এবং এসব অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited