আলমগীর মানিক | ১১:৩৬ এএম, ২০২৬-০৪-৩০
রাঙ্গামাটি শহরে বিশেষ অভিযানে ৪ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
রাঙামাটি জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় রাঙ্গামাটি জেলা পুলিশ এর অধীনে কোতয়ালী থানা পুলিশের একটি আভিযানিক দল বুধবার (৩০ এপ্রিল ২০২৬) রাতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন।
পুলিশ জানায়, রাঙ্গামাটি শহরের শান্তিনগর এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিম্নোক্ত ৪ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, (১) আবু বক্কর সিদ্দিক (৩০), মূল ঠিকানা ময়মনসিংহ, বর্তমানে রাঙ্গামাটি পৌরসভা এলাকার বাসিন্দা। (২) মোঃ হেফাজ উদ্দিন (২৮), বান্দরবানের আলিকাদমের বাসিন্দা, বর্তমানে শান্তিনগরে ভাড়াটিয়া, (৩) মোঃ নুর উন নবী (২৯), রাঙ্গামাটির লংগদু উপজেলার বাসিন্দা, (৪) মোঃ সোহেল রানা (৩০), রাঙ্গামাটি পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা।
কোতয়ালী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited