জুরাছড়ি প্রতিনিধি | ০২:১৩ পিএম, ২০২০-১২-০৯
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া ১৮৮০ সালে রংপুরে পায়রাবান্দে এক জমিদার পরিবারে জম্ম। জীবনের নানা বাঁকে তিনি রোকেয়া খাতুন,রোকেয়া সাখাওয়াত হোসেন নামে লিখতেন এবং পরিচিত ছিলেন।
রোকেয়া ছিলেন একজন বাঙালী নারীবাদী সাহিত্যিক ও সমাজ সংস্কারক। রোকেয়া কর্ম ও আদর্শ উদ্যাপনের লক্ষে বাংলাদেশ সরকার প্রতিবছর ৯ ই ডিসেম্বর রোকেয়া দিবস পালন করে থাকে।
আজ ৯ডিসেম্বর সেই মহীয়সী নারীর জম্মদিন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় রোকেয়া দিবস উদ্যাপন করা হয়।
মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা’র সঞ্চালনায়,উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ এর সভাপতিত্বে, প্রধান অতিথি জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন,নারীর এগিয়ে চলার জন্য শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন রোকেয়া এবং নারী পুরুষের মধ্যে সমতার পক্ষে তিনি যুক্তি তুলে ধরেছেন তার লেখা ও কাজে। রোকেয়ার সেই স্বপ্ন সত্যিকার অর্থে বাস্তবায়িত হয়েছে। নারীদের বঞ্চিত রেখে কখনো সমাজ এবং দেশ উন্নয়নের লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়।
এ বছর রোকেয়া দিবস উপলক্ষে জুরাছড়ি উপজেলায় ৫জন নারীকে জয়ীতা পুরস্কার হিসেবে নির্বাচিত করা হয়। অর্থনৈতিক ভাবে সাফাল্য অর্জনকারী নারী রুপালী চাকমা, একজন সফল জননী নারী,তারকা চাকমা,শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফাল্য অর্জনকারী করুনাদেবী চাকমা,নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন করে যে নারী রাঙামিলা তংচংঙ্গ্যা, সমাজ উন্নয়নের অবদানের ক্ষেত্রে মিতা চাকমা । তাদেরকে সনদপত্র বিতরণ এবং সম্মাননা পুরস্কার তুলেদেন অতিথি বৃন্দ।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited