নিজস্ব প্রতিবেদক | ০১:০৭ এএম, ২০২৬-০৪-২৮
রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের রাঙামাটি প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাঙামাটি প্রেসক্লাব।
প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, একজন প্রবীণ সাংবাদিকের ওপর এ ধরনের হামলায় সাংবাদিক সমাজ ক্ষুব্ধ ও গভীরভাবে উদ্বিগ্ন। তারা উল্লেখ করেন, মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা যদি এভাবে হামলার শিকার হন, তবে তা দেশের গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।
বিবৃতিতে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান নেতৃবৃন্দ।
জানা গেছে, রোববার (২৭ এপ্রিল) খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার ডিপি পাড়া এলাকায় সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হন মোহাম্মদ আলী। তিনি দৈনিক জনকণ্ঠ ও দ্য ডেইলি নিউ এইজ পত্রিকার রাঙামাটি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
প্রেসক্লাবের নেতৃবৃন্দ বিবৃতিতে আহত সাংবাদিক মোহাম্মদ আলীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited