মেহেদী হাসান | ১১:৩২ এএম, ২০২৬-০৪-২৭
শান্তিনগরে ঝড়ে ঘর ধস, আটকা পড়া স্বামী-স্ত্রীকে জীবিত উদ্ধার করলেন ফায়ার সার্ভিস
রবিবার (২৬ এপ্রিল ২০২৬) রাতে কালবৈশাখী ঝড়ে রাঙামাটির শান্তিনগর এলাকার আইডিয়াল স্কুল সংলগ্ন একটি কাঁচা বসতঘরের ওপর পাশের আরেকটি ঘর ভেঙে পড়ে। এতে ঘরের ভিতরে থাকা দুইজন ব্যক্তি আটকা পড়েন।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাঙামাটি ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সাব অফিসার জনাব মোঃ মফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এস এম জসিম উদ্দিন (৫০) এবং তার সহধর্মিণী শাহনাজ বেগম (৪৫)-কে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপ ও দক্ষ অভিযানের ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয়রা ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া ও মানবিক ভূমিকার প্রশংসা করেছেন।
কালবৈশাখী ঝড়ে এমন দুর্ঘটনার পর এলাকাবাসীকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited