আলমগীর মানিক | ০৩:০৭ পিএম, ২০২৬-০৪-২৬
রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযানে আবারও সফলতা দেখিয়েছে জেলা পুলিশ ও সেনাবাহিনী। সাজেক এলাকায় পরিচালিত যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে সাজেক থানার আওতাধীন রুইলুই পাড়ার চন্দ্রিকা রিসোর্ট এর পশ্চিম পাশের এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সাজেক থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে চারজনকে আটক করেন।
গ্রেফতারকৃতদের কাছ থেকে মোট ৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—ধন বিকাশ ত্রিপুরা (২২), রিন লিয়ানা লুসাই (২৪), মঙ্গল জয় ত্রিপুরা (৪০) এবং জুপি ত্রিপুরা (৩৯)। তাদের মধ্যে তিনজন রুইলুই পাড়ার বাসিন্দা এবং অপরজন খাগড়াছড়ির দীঘিনালা এলাকার বাসিন্দা।
অভিযানটি পরিচালিত হয় জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব-এর নির্দেশনায় এবং সাজেক থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে, সেনাবাহিনীর সহযোগিতায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে তাদের অভিযান অব্যাহত থাকবে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited