মেহেদী হাসান | ১০:১৪ এএম, ২০২৬-০৪-২৬
রাঙামাটি শহরের রিজার্ভ বাজার লঞ্চঘাটের প্রধান সিঁড়িটি এখন যেন এক ভয়ংকর মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত সাধারণ মানুষ, দিনমজুর, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও যাত্রী এই সিঁড়ি ব্যবহার করে চলাচল করলেও দীর্ঘদিন ধরে এর বেহাল ও ঝুঁকিপূর্ণ অবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে না আসায় জনমনে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, সিঁড়ির বিভিন্ন অংশ ভেঙে গেছে, কোথাও কোথাও পিচ্ছিল ও ক্ষয়প্রাপ্ত হয়ে পড়েছে, আবার কিছু স্থানে রেলিং না থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সামান্য অসাবধানতায় শিশু, বৃদ্ধ কিংবা ভারী মালামাল বহনকারী শ্রমিকরা মারাত্মক দুর্ঘটনার শিকার হতে পারেন।
প্রতিদিন জীবিকার তাগিদে এই পথ ব্যবহার করেন অসংখ্য লেভার ও দিনমজুর। মাথায় ভারী বোঝা নিয়ে ঝুঁকিপূর্ণ এই সিঁড়ি বেয়ে ওঠানামা করতে গিয়ে তারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিচ্ছেন। অনেকেই অভিযোগ করে বলেন, “আমরা পেটের দায়ে কাজ করি, কিন্তু এই সিঁড়ি দিয়ে চলাচল মানেই মৃত্যুর সাথে লড়াই করা।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ দ্রুত সিঁড়িটি সংস্কার কিংবা নতুনভাবে নির্মাণের দাবি জানিয়েছেন। তারা বলেন, বড় ধরনের দুর্ঘটনা ঘটার পর নয়, তার আগেই প্রশাসনের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
জনসাধারণের প্রশ্ন—কোনো প্রাণহানির পরই কি কেবল প্রশাসনের টনক নড়বে? নাকি এর আগেই মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
রাঙামাটির প্রাণকেন্দ্র রিজার্ভ বাজার লঞ্চঘাটের এই ঝুঁকিপূর্ণ সিঁড়ি এখন শুধু একটি অবকাঠামোগত সমস্যা নয়, এটি হাজারো মানুষের নিরাপত্তা ও জীবনের প্রশ্ন। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় ঘটতে পারে অপূরণীয় দুর্ঘটনা।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited