বিলাইছড়ি প্রতিনিধি | ১২:১৭ এএম, ২০২৬-০৪-২১
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় কৃষিখাতের আধুনিকায়ন, বাণিজ্যিকীকরণ এবং প্রান্তিক পর্যায়ে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ ও বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (IFAD) কারিগরি সহযোগিতায় এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় এই কর্মসূচি সম্পন্ন হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জাফর আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: গোলাম আজম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওমর ফারুক এবং উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম রনি।
উক্ত কংগ্রেসে বিভিন্ন শ্রেণি-পেশার মোট ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এর মধ্যে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৭০ জন কৃষক-কৃষাণী, কৃষি ও সংশ্লিষ্ট দপ্তরের ১০ জন কর্মকর্তা, স্থানীয় পর্যায়ের ৫ জন সাংবাদিক, ৫ জন গণ্যমান্য ব্যক্তিবর্গ, ৫ জন এনজিও কর্মী এবং ৫ জন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হাসনাত জাহান খান বলেন, "প্রথাগত চাষাবাদ থেকে বেরিয়ে কৃষকদের এখন স্মার্ট ও আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি গ্রহণ করতে হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে কীভাবে পুষ্টিকর ও নিরাপদ ফসল উৎপাদন করা যায়, সেই লক্ষ্যেই সরকার পার্টনার প্রকল্পের মাধ্যমে কাজ করছে।"
কর্মশালায় জানানো হয়, পার্টনার প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, রাসায়নিক সারের নির্ভরতা কমিয়ে জৈব পদ্ধতির প্রসার এবং গ্রামীণ পর্যায়ে খাদ্যের পুষ্টিমান বজায় রাখা। বিলাইছড়ির মতো পাহাড়ি অঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তারে এই ফিল্ড স্কুল কংগ্রেস অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারী কৃষকরা তাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা বিনিময় করেন এবং কৃষি কর্মকর্তাদের কাছ থেকে আধুনিক চাষাবাদ পদ্ধতির বিভিন্ন কারিগরি দিক সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited