সোহেল রানা | ০৫:৫৬ পিএম, ২০২৬-০৪-১৮
এডিসি কলোনী এলাকায় পাবলিক হেলথ বিভাগের পানির লাইনের কাজের কারণে বারবার রাস্তার মাঝখানে গর্ত খোঁড়ায় চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। কাজ শেষ হওয়ার পরও গর্তগুলো যথাযথভাবে ভরাট না করায় সেখানে ময়লা পানি জমে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে।
বিশেষ করে নূরানী তালিমুল কোরআন মাদ্রাসা ও হেফজখানা মাদ্রাসার সামনে এই সমস্যাটি প্রকট আকার ধারণ করেছে। জমে থাকা ময়লা পানি ও আবর্জনা থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, যা আশপাশের পরিবেশকে বসবাস ও শিক্ষার অনুপযোগী করে তুলছে। ফলে মাদ্রাসায় অধ্যয়নরত কোমলমতি শিক্ষার্থীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার গর্তে জমে থাকা নোংরা পানির কারণে শিক্ষার্থীদের যাতায়াতে চরম বিঘ্ন ঘটছে। অনেক সময় শিশুদের ময়লা পানি মাড়িয়ে মাদ্রাসায় যেতে হচ্ছে, যা তাদের জন্য স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকরা বলেন, দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে শিক্ষার্থীরা ঠিকমতো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারছে না। এতে তাদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে এবং নানা ধরনের রোগব্যাধির আশঙ্কাও তৈরি হচ্ছে।
তারা আরও জানান, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে আসন্ন বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। তখন রাস্তা দিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়বে, বিশেষ করে মাদ্রাসায় পড়ুয়া ছোট শিশুদের জন্য।
এলাকাবাসী, শিক্ষক ও অভিভাবকদের একটাই দাবি- মাদ্রাসার সামনে থেকে ময়লার স্তুপ এবং স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করা হোক, যাতে শিক্ষার্থীরা একটি সুস্থ, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে তাদের শিক্ষাজীবন চালিয়ে যেতে পারে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited