আলমগীর মানিক | ০৫:১১ পিএম, ২০২৬-০৪-১৭
রাঙামাটির কোতয়ালী থানাধীন কুতুকছড়ি ইউনিয়নে ইউপিডিএফ গণতান্ত্রিক যুব ফোরামের এক নেতাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: জসিম উদ্দিন জানিয়েছেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত হামলা হতে পারে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৬টা ২০ মিনিটে কুতুকছড়ি উপর পাড়ায় নিজ বসতবাড়িতে সশস্ত্র হামলার শিকার হন ধর্মশিং চাকমা (৩৯)। তিনি ইউপিডিএফ গণতান্ত্রিক যুব ফোরামের সহ-সভাপতি ছিলেন। অভিযোগ রয়েছে, পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাতনামা ২০–২৫ জন পাহাড়ি সন্ত্রাসী সংঘবদ্ধভাবে তার বাড়িতে হামলা চালিয়ে তাকে গুলি করে হত্যা করে।
এ সময় হামলাকারীদের গুলিতে গুরুতর আহত হন ভাগ্যশোভা চাকমা (২৫) ও কৃপা সোনা চাকমা (৩৫)। তাদের প্রথমে রাঙ্গামাটি সদর হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা: শওকত আকবর খান।
এ ঘটনায় নিহতের শ্যালক বলভদ্র চাকমা (৫৫) বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৯, তারিখ ১৭ এপ্রিল ২০২৬; এতে দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩০২/৩০৭/৩২৬/৩৪ ধারায় অজ্ঞাতনামা ২০–২৫ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited