নাজিম আল হাসান | ০৫:৫৭ পিএম, ২০২৬-০৪-১৬
রাঙামাটিতে মুজদ্দেদ-ই-আলফেসানী একাডেম উচ্চ বিদ্যালয়ে বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ এবং জাতীয় পর্যায়ে ধারাবাহিক সাফল্য অর্জনকারী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় দোয়া, নবীন শিক্ষার্থীদের বরণ এবং টানা সাতবার জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী তাজিম রহমানকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মোখতার আহম্মদ। সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মো. একরামুল রাহাত, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক সেন্টার রাঙামাটির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল আলীম এবং আল আমিন ইসলামি ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. মনসুরুল হক।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল করিম। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং নবীনদের আন্তরিকভাবে বরণ করে নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ, তাদের সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এদিন মোট ১২৬ জন বিদায়ী শিক্ষার্থীর হাতে রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। একইসঙ্গে জাতীয় পর্যায়ে অসাধারণ সাফল্যের জন্য শিক্ষার্থী তাজিম রহমানকে বিশেষভাবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মোখতার আহম্মদ বলেন,শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। একজন শিক্ষার্থী শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই দায়িত্ব শেষ হয় না,বরং তাকে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আজকের বিদায়ী শিক্ষার্থীরা আগামী দিনের দেশের নেতৃত্ব দেবে তাই তাদের সঠিক পথে পরিচালিত করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, আমাদের এই প্রতিষ্ঠান শুধু পাঠদানেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে কাজ করে যাচ্ছে। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তিনি তাদের মনোযোগসহকারে পড়াশোনা করার আহ্বান জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী শিক্ষার্থী তাজিম রহমানকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তার এই অর্জন প্রতিষ্ঠানের জন্য গর্বের। এ ধরনের সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited