আলমগীর মানিক | ১০:৪৫ পিএম, ২০২৬-০৪-১৫
রাঙ্গামাটি জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দুইজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আজ ১৫ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন এর নেতৃত্বে একটি আভিযানিক টিম জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি রিজার্ভ বাজার ও কালিন্দীপুর ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে নিম্নোক্ত দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়—
১। মোঃ জাহেদুল আলম (২২),
পিতা: মৃত জাহাঙ্গীর আলম,
মাতা: সুলতানা বেগম,
ঠিকানা: রিজার্ভ বাজার (গীতাশ্রম কলোনী), কোতয়ালী থানা, রাঙ্গামাটি।
২। মোঃ শহিদুল ইসলাম (ডাকনাম: শহিদ) (২৮),
পিতা: মৃত জসিম উদ্দিন,
মাতা: মৃত রাবেয়া বেগম,
ঠিকানা: হাসপাতাল এলাকা (বাবু চক্রবর্তীর ভাড়া বাসা), ০৯ নং ওয়ার্ড, কোতয়ালী থানা, রাঙ্গামাটি।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পিত এই অভিযানে তাদের আটক করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাঙ্গামাটি জেলা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited