কাউখালী প্রতিনিধি | ১২:৫৩ পিএম, ২০২৬-০৪-১৫
রাঙ্গামাটির কাউখালী উপজেলায় ২০২৫-২৬অর্থবছরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে “ইমাম সম্মেলন-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পর্যায়ে আয়োজিত এ সম্মেলনে স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ, প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, রাঙ্গামাটি জেলা কার্যালয়। তিনি তার বক্তব্যে বলেন, সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং সঠিক দিকনির্দেশনা প্রদানে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব কাজী আতিকুর রহমান। তিনি ইমামদের উদ্দেশ্যে বলেন, বর্তমান যুগের নানা সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় ধর্মীয় নেতাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয় এবং ধর্মীয় শিক্ষার প্রসারে তাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন, কাউখালী, রাঙ্গামাটি পার্বত্য জেলা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited