কাউখালী প্রতিনিধি | ০১:৪৪ এএম, ২০২৬-০৪-১৫
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটির কাউখালী উপজেলায় বর্ণাঢ্য আয়োজন করেছে উপজেলা প্রশাসন। নতুন বছরকে স্বাগত জানাতে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় পুরো উপজেলায়।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। এতে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ সংগীত এবং গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন উপস্থাপনায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। অংশগ্রহণকারীরা নতুন বছরের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এই উৎসবের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি আরও সুদৃঢ় হয়।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited