নিজস্ব প্রতিবেদক | ১২:৫৩ এএম, ২০২৬-০৪-১৫
রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
গত ১৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় কাপ্তাই থানার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
থানা সূত্রে জানা যায়, কাপ্তাই থানার সাধারণ ডায়েরি নং–৮২/২০২৬, তারিখ: ০৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ অনুযায়ী মোঃ ফারুক (৪২), পিতা–খোরশেদ আলম, মাতা–হাসিনা বেগম, সাং–কুয়াইশ, রাজামিয়া সওদাগরের বাড়ি, ৭নং ওয়ার্ড, ১৪নং শিকারপুর ইউনিয়ন, থানা–হাটহাজারী, জেলা–চট্টগ্রাম গত ০২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে কাপ্তাই থানাধীন কাপ্তাই নতুন বাজার এলাকা থেকে নিখোঁজ হন।
নিখোঁজের বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে কাপ্তাই থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান কার্যক্রম শুরু করে এবং ধারাবাহিক অভিযান পরিচালনা করে।
এরই ধারাবাহিকতায় গত ১৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে চট্টগ্রাম মেট্রোপলিটনের খুলশী থানাধীন ওয়ারলেস মোড় এলাকা থেকে নিখোঁজ ভিকটিমকে উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন এসআই (নিঃ) ইব্রাহিম পাশা, এসআই (নিঃ) শুভজিৎ পাল, এএসআই (নিঃ) টুটুল রুদ্রসহ সঙ্গীয় ফোর্স।
উদ্ধারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের এই সফল অভিযানে নিখোঁজ ব্যক্তির পরিবার স্বস্তি প্রকাশ করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কাপ্তাই থানা পুলিশের এমন তৎপরতা সাধারণ জনগণের আস্থা আরও বৃদ্ধি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited