আইয়ুব চৌধুরী | ১২:৩৯ এএম, ২০২৬-০৪-১৫
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ উৎসবে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী আপ্যায়নের মাধ্যমে নববর্ষকে বরণ করে নেয় সর্বস্তরের মানুষ। পাহাড়ি ও বাঙালি সংস্কৃতির মিলনমেলায় মুখর হয়ে ওঠে পুরো রাজস্থলী।
মঙ্গলবার সকালেই উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের করা হয় এক বর্ণিল বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি রাজস্থলী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি দপ্তর, সামাজিক সংগঠন এবং বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
রঙিন পোশাক, মুখোশ, ফেস্টুন এবং বাদ্যযন্ত্রের তালে তালে পুরো এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দমুখর।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাঙালি, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা ও খিয়াং জনগোষ্ঠীর শিল্পীরা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী নৃত্য, গান ও পরিবেশনার মাধ্যমে বৈচিত্র্যের এক অনন্য রূপ তুলে ধরেন।
পাহাড়ি ও সমতলের সংস্কৃতির এই অপূর্ব সমন্বয় দর্শকদের মুগ্ধ করে এবং সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।
অনুষ্ঠানের শেষপর্বে পহেলা বৈশাখের চিরায়ত ঐতিহ্যকে ধারণ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের জন্য আয়োজন করা হয় পান্থা-ইলিশের। অংশগ্রহণকারীরা একসঙ্গে এই ঐতিহ্যবাহী খাবার উপভোগ করে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলাম, প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. নোমান, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদসহ বিভিন্ন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন পার্বত্য অঞ্চলের ভিন্ন ভিন্ন সংস্কৃতিকে একসূত্রে গেঁথে সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার করে। বাংলা নববর্ষের এই উৎসব রাজস্থলীর মানুষের মধ্যে নতুন আশা, আনন্দ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited