আইয়ুব চৌধুরী | ১২:৩৬ এএম, ২০২৬-০৪-১৩
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বন্যহাতির আক্রমণে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের চাকুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মংখ্যাইচিং মারমা (৫০), যিনি স্থানীয়ভাবে ‘প্রকাশ মাস্টার’ নামে পরিচিত।
তিনি চিৎমরম বড়পাড়া গ্রামের মৃত সাথোয়াই প্রু মারমার ছেলে। যদিও তার স্থায়ী বাসস্থান বড়পাড়ায়, সাম্প্রতিক সময়ে নিরাপত্তাজনিত কারণে তিনি চাকুয়াপাড়া এলাকায় অবস্থান করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হঠাৎ একটি বন্যহাতি লোকালয়ে প্রবেশ করলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সময় হাতির আক্রমণে গুরুতর আহত হন মংখ্যাইচিং মারমা। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এলাকাবাসী জানান, চিৎমরম ও আশপাশের পাহাড়ি অঞ্চলে দীর্ঘদিন ধরেই বন্যহাতির উপদ্রব রয়েছে।
প্রায় ৫-৬ বছর আগে একই পরিবারের আরেক সদস্য অংহ্লাচিং মারমাও বন্যহাতির আক্রমণে নিহত হন। ফলে এ ধরনের ঘটনা স্থানীয়দের মধ্যে দীর্ঘদিনের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে বন্যহাতির পুনঃপুন আক্রমণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন পাহাড়ি জনপদের বাসিন্দারা।
এ বিষয়ে চন্দঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. সাকের আহমেদ জানান, বন্যহাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যুর খবর তারা পেয়েছেন এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বন বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তাদের দাবি, বন্যহাতির চলাচলের পথ চিহ্নিত করে নিরাপদ ব্যবস্থাপনা, আগাম সতর্কতা ব্যবস্থা এবং জনসচেতনতা বাড়ানো না হলে এ ধরনের মর্মান্তিক ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited