কাউখালী প্রতিনিধি | ১২:১২ এএম, ২০২৬-০৪-০৭
রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (০৬ এপ্রিল) পরিচালিত এ অভিযানে কাউখালী থানা পুলিশ এ সাফল্য অর্জন করে।
পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে কাউখালী বাজারের পোয়াপাড়া এলাকায় অবস্থিত হেলিপ্যাডে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে তাদের হেফাজত থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:
১. মোঃ ইমাম হোসেন হৃদয় (২০), পিতা: মোঃ আজম, মাতা: রুজি বেগম।
২. মোঃ সৈকত আহাম্মদ (২০), পিতা: মোঃ নিজাম উদ্দিন, মাতা: খালেদা বেগম।
তারা উভয়ই কাউখালী থানাধীন পোয়াপাড়া আদর্শগ্রাম (০২নং ওয়ার্ড, কলমপতি ইউনিয়ন) এলাকার বাসিন্দা।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম চলমান।
মাদকের বিরুদ্ধে কাউখালী থানা পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited