নিজস্ব প্রতিবেদক | ১২:০০ এএম, ২০২৬-০৪-০৫
রাঙ্গামাটি পার্বত্য জেলায় পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে কাউখালী থানার এক অভিযানে সি.আর পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
আজ ০৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে বাংলাদেশ পুলিশ-এর রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক চৌধুরী-এর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
অভিযানটি আজ সন্ধ্যা আনুমানিক ১৮:০০ ঘটিকায় কাউখালী থানাধীন কচুখালী এলাকায় পরিচালিত হয়।
এসময় সহকারী উপ-পরিদর্শক (নিরস্ত্র) আব্দুল কাইয়ুম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সি.আর নং–১৫৮/২৫, ধারা হস্তান্তরযোগ্য দলিল আইন, ১৮৮১-এর ১৩৮ ধারা অনুযায়ী পরোয়ানাভুক্ত আসামী থুই ক্যাচিং রোয়াজাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর পিতা ক্যাজাই রুই রোয়াজা। তার স্থায়ী ঠিকানা হেডম্যান পাড়া, কচুখালী, থানা কাউখালী, জেলা রাঙ্গামাটি পার্বত্য জেলা।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে সংশ্লিষ্ট থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited