গোলামুর রহমান-লংগদু | ০৬:০৬ পিএম, ২০২৬-০৪-০৪
রাঙ্গামাটির লংগদু উপজেলায় হাম রোগের লক্ষণ দেখা দেওয়ায় দুই শিশুকে আইসোলেশনে রাখা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকালে লংগদু সদর হাসপাতালে সরেজমিনে গিয়ে এ তথ্য জানা যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাম আক্রান্ত সন্দেহে দুই শিশুকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আক্রান্তদের একজনের বয়স ১১ বছর এবং অন্যজনের বয়স মাত্র ২৩ দিন। তারা উভয়েই লংগদু উপজেলার বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, প্রথমে শিশুদের শরীরে ছোট ছোট ঘামাচির মতো চুলকানি দেখা যায়।
পরবর্তীতে শরীরে ব্যথা ও অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করলে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়।
লংগদু সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সাকিব আল হাসান জানান, প্রাথমিক লক্ষণ বিবেচনায় দুই শিশুকে আইসোলেশনে রাখা হয়েছে।
তাদের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পরীক্ষার ফলাফল পাওয়ার পর প্রয়োজনীয় উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে হাসপাতালের চিকিৎসকরা রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এলাকাবাসীকে সতর্ক থাকার এবং শিশুদের মধ্যে এ ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited