ওমর ফারুক সুমন | ০৪:১২ পিএম, ২০২৬-০৪-০২
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে ৫০ লিটার চোরাচালানকৃত অকটেন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১ এপ্রিল ২০২৬) প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মাঝিপাড়া সীমান্ত সড়ক হয়ে মারিশ্যাগামী একটি মোটরসাইকেলযোগে ভারত থেকে বাংলাদেশে চোরাচালানের উদ্দেশ্যে জ্বালানি তেল (অকটেন) আনা হচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধীনস্থ কচুছড়ি বিজিবি ক্যাম্পের আওতাধীন কচুছড়ি চেকপোস্টে চেকপোস্ট কমান্ডার নায়েক মো. মাহফুজুর রহমান তল্লাশি কার্যক্রম জোরদার করেন।
পরবর্তীতে আনুমানিক রাত ৮টা ২০ মিনিটে একটি বেসামরিক মোটরসাইকেলকে তল্লাশির জন্য সংকেত দেওয়া হলে মোটরসাইকেল চালক দ্রুতগতিতে বিপরীত দিকে ঘুরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তার বহন করা একটি প্লাস্টিকের বস্তা সড়কে পড়ে যায়।
পরে বিজিবির টহল দল পরিত্যক্ত অবস্থায় বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালায়।
এতে একটি জারিকেন এবং ৩০টি প্লাস্টিকের বোতলে মোট ৫০ লিটার অকটেন পাওয়া যায়, যা জব্দ করা হয়। জব্দকৃত অকটেনের আনুমানিক মূল্য ৬,০৫০ (ছয় হাজার পঞ্চাশ) টাকা।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে চোরাকারবারিরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে তাদের তৎপরতা বাড়ানোর চেষ্টা করছে।
এ কারণে বিজিবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার পাশাপাশি নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং চোরাচালান দমনে বিজিবি আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited