নিজস্ব প্রতিবেদক | ০৮:৫১ এএম, ২০২৬-০৩-২৮
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক এলাকায় অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। ইয়াবাসহ আটক হওয়া যুবক পৌর যুবদলের সদস্য এবং সাবেক একজন উপজেলা চেয়ারম্যান এর ঘনিষ্ঠ সহচর বলে জানাগেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবা ব্যবসায়ী মোঃ নুর কবির (৩২), পিতা-মৃত জামাল হোসেন, পশ্চিম মুসলিম ব্লক এলাকায় অবস্থান করছে বলে খবর পাওয়া যায়। এর প্রেক্ষিতে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় নায়েব সুবেদার মোঃ কামাল হোসেনের নেতৃত্বে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
টহল দলের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করলে মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাকে আটক করা হয়।
পরবর্তীতে তার দেহ তল্লাশি করে লুঙ্গির গিটের মধ্যে পলিথিনে মোড়ানো ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন (রেডমি নোট-৯), একটি বাটন ফোন (জিডিএল), একটি চার্জার এবং একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২২ হাজার ৫০০ টাকা।
আটককৃত আসামিকে জব্দকৃত মালামালসহ বাঘাইছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, চোরাকারবারীরা বিভিন্ন নতুন কৌশল অবলম্বন করলেও তা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited