আলমগীর মানিক | ১২:২০ এএম, ২০২৬-০৩-২৭
রাঙ্গামাটি পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জোরদার অভিযান পরিচালনা করেছে পুলিশ।
অদ্য ২৬ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭টা (১৯:০০) ঘটিকায় রাঙ্গামাটি জেলা পুলিশ-এর মাননীয় পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ)-এর অফিসার ইনচার্জ এবং সঙ্গীয় অফিসার-ফোর্স।
রাঙ্গামাটি সদর থানার অধীন কালিন্দীপুর এলাকায় মাদকবিরোধী অভিযান, ইভটিজিং প্রতিরোধ এবং কিশোর গ্যাংয়ের আড্ডাস্থল লক্ষ্য করে বিশেষ তৎপরতা চালানো হয়।
অভিযান চলাকালে কালিন্দীপুর রোডের নিউমার্কেটের পেছনে, ফার্নিচার মার্কেট সংলগ্ন নকশা মিস্ত্রি নোমানের দোকানের সামনে এলাকায় জুয়া খেলার সময় হাতেনাতে ৫ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১) মোঃ জীবন মিয়া (২৪)
২) মোঃ নুর নবী (৩৮)
৩) মোঃ এরশাদ
৪) মোঃ শক্কুর (৪৫)
৫) মোঃ বাবর (৪০)
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রাঙ্গামাটি জেলা পুলিশ আরও জানায়, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংসহ সকল প্রকার অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited