মেহেদী হাসান | ০১:৪৮ পিএম, ২০২৬-০৩-২৬
রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ির কলাবাগান নামক এলাকায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান সড়কের উপর উল্টে যায়।
এতে করে অন্তত ২০ জন আহত হলেও নিহতের কোনো খবর পাওয়া যায়নি।
রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ আহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, গুরুত্বর একজনকে চট্টগ্রাম রেফার্ড করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা বেলা সাড়ে ১২টার সময় এই দূর্ঘটনা ঘটে। এসময় সাময়িকভাবে সড়কে যান-বাহন চলাচল বন্ধ থাকলেও পরবর্তীতে বেলা দেড়টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানায়, রাঙামাটির নানিয়ারচর উপজেলা সদর থেকে ভেতরে ও ছাদে অন্তত ৫০/৬০ জন যাত্রী নিয়ে চট্টগ্রামগামী একটি বাস (যার নাম্বার চট্টমেট্টো-জ-১১-০১০৪) সাপছড়ির কলাবাগান এলাকায় পৌছুলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে ডান দিকে উল্টে যায়।
এতে করে বাসের ভেতরে থাকা যাত্রীরা কমবেশি সকলেই আহত হয়। আহতরা গাড়ীর কাঁচ ভেঙে বের হয়ে যায়।
এসময় গাড়ীর সুপারভাইজার মাথায় ও পায়ে এবং ড্রাইভার পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানাগেছে।
ঘটনার পরপরই ফায়ারসার্ভিস ও স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বাস দূর্ঘটনায় সর্বমোট ২০জনকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা।
আহতদের মধ্যেই একজনের অবস্থা অতিগুরুত্বর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার্ড করা হয়েছে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited