অহিদুল ইসলাম অভি | ১২:৫৩ পিএম, ২০২৬-০৩-২২
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাঙামাটি জেনারেল হাসপাতালে রোগীদের জন্য বিশেষ খাবার পরিবেশনের উদ্যোগ নেওয়া হয়। ঈদের দিন হাসপাতালে ভর্তি রোগীরা যেন পরিবারের অভাববোধ না করেন এবং উৎসবের আনন্দ কিছুটা হলেও উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীদের জন্য সাধ্যমতো উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয় এবং তা সরাসরি তদারকি করেন প্রতিষ্ঠান প্রধান সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা। এসময় তিনি রোগীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, নার্সিং কর্মকর্তা এবং বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ঈদের দিনটি রোগীদের জন্য কিছুটা হলেও আনন্দময় করে তোলার চেষ্টা করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের এ ধরনের মানবিক উদ্যোগ রোগী ও তাদের স্বজনদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দ...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited