নাজিম আল হাসান | ১০:৫৯ পিএম, ২০২৬-০৩-১৯
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৮৫ নং আমতলী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) সকালে ও দুপুরে দুইটি পৃথক স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় অ্যাডভোকেট জিল্লুর রহমানের বাসায় এবং দুপুর ২টা ৩০ মিনিটে আমতলী বাজারে প্রায় শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ইসলামি ছাত্রশিবিরের বাঘাইছড়ি উপজেলার সাবেক সভাপতি মোঃ ইমরান হোসাইন সঞ্চালনা করেন এবং ইউনিয়ন সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙ্গামাটি জেলা শূরা সদস্য ও রাঙ্গামাটি সদর উপজেলা সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে জামায়াত কর্মী জহিরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জিল্লুর রহমান বলেন,আমরা দীর্ঘ একটি ফ্যাসিবাদী শাসনামল অতিক্রম করে এসেছি। সে সময়ে আমাদের মৌলিক অধিকার ও স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছিল,যার ফলে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারিনি। তবে ২০২৪ সালের জুলাই আন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, যার কারণে আজ আমরা আবার আপনাদের মাঝে আসতে পেরেছি। আমরা চাই এই ধারা অব্যাহত থাকুক এবং বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ ফিরে না আসুক।
তিনি আরও বলেন,আপনারা আমাদের এই সামান্য ঈদ উপহার গ্রহণ করলে আমরা নিজেদের ধন্য মনে করবো। সকলের কাছে দোয়া চাই,যাতে ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে এ ধরনের সহায়তা পৌঁছে দিতে পারি।
অনুষ্ঠানের শেষে সকলের দোয়া কামনা করে ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited