আলমগীর মানিক | ০১:৫৪ এএম, ২০২৬-০৩-১৯
রাঙামাটির কাপ্তাই উপজেলা-র ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত কর্ণফুলী পেপার মিল (কেপিএম) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ মার্চ) রাত আনুমানিক ৮টার কিছু সময় পর কলাবাগান এলাকায় দুইটি বসতঘরে আগুন লাগে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেপিএম-এর অবসরপ্রাপ্ত কর্মচারী নুরুল আমিনের মেয়ের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরিবারের সদস্য হাসি ঈদের কেনাকাটার জন্য বাইরে থাকায় ঘরটি তখন ফাঁকা ছিল। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।
এতে দুটি বসতঘরসহ আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায় এবং প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান আক্তার হোসেন মিলন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কাপ্তাই ইউনিট।
সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেনের নেতৃত্বে দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন।
তিনি জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
এদিকে ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত পদক্ষেপ নেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি তার ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ রবিউল হোসাইন জহিরকে ঘটনাস্থলে পাঠান এবং স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। মন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়, আকস্মিক এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোক ও উদ্বেগ বিরাজ করছে, তবে প্রশাসন ও মন্ত্রীর আশ্বাসে ক্ষতিগ্রস্ত পরিবার কিছুটা স্বস্তি পেয়েছে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited