অহিদুল ইসলাম অভি | ০১:৩৭ এএম, ২০২৬-০৩-১৯
রাঙামাটি জেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধান প্রধান ঈদ জামাতের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
জেলা শহরের বনরূপা আদালত ভবন প্রাঙ্গণে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭:৪৫ মিনিটে এবং দ্বিতীয় জামাত ৮:৩০ মিনিটে।
তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামাত ৮:০০ মিনিটে, দ্বিতীয় জামাত ৮:৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
ভেদভেদী ঈদগাহ মাঠ ও কলেজ মাঠে প্রথম জামাত ৭:০০ মিনিটে এবং দ্বিতীয় জামাত ৮:০০ মিনিটে নির্ধারণ করা হয়েছে।
এছাড়া আঞ্চলিক পাসপোর্ট অফিস প্রাঙ্গণে প্রথম জামাত ৭:৩০ মিনিটে এবং দ্বিতীয় জামাত ৮:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
বায়তুল শরফ কমপ্লেক্সে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮:৩০ মিনিটে। রিজার্ভ বাজার পুরাতন কোর্ট বিল্ডিং (পুরাতন স্টেডিয়াম) প্রাঙ্গণে জামাত হবে ৯:০০টায়।
এদিকে পুরান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, বনরূপা জামে মসজিদ ও কাঁঠালতলী জামে মসজিদে যথাক্রমে ৮:৩০টা ও ৮:১৫টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, মুসল্লিদের সুবিধার্থে একাধিক জামাতের ব্যবস্থা রাখা হয়েছে এবং সবাইকে নিজ নিজ নিকটস্থ ঈদগাহে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের আহ্বান জানানো হয়েছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited