আলমগীর মানিক | ০১:২৭ এএম, ২০২৬-০৩-১৯
রাঙ্গামাটি, ১৮ মার্চ ২০২৬:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, রাজনীতি মূলত জনগণের কল্যাণের জন্যই হওয়া উচিত।
তিনি জোর দিয়ে বলেন, রাজনীতিতে কোনো ধরনের হিংসা বা প্রতিহিংসার স্থান নেই; বরং জনসেবাই হওয়া উচিত এর মূল লক্ষ্য।
বুধবার রাঙ্গামাটি কলেজ গেইট সংলগ্ন মোটেল জর্জ অডিটোরিয়ামে ‘মানবিক ফান্ড রাঙ্গামাটি’র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে মানবিক সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তারেক রহমান সবসময় জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিবেদিত থাকতে নির্দেশনা দিয়ে থাকেন এবং সেই পথ অনুসরণ করেই সকলকে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া উচিত।
তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্বেচ্ছাসেবামূলক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সরকারের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন।
একইসঙ্গে জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য সামরিক ও বেসামরিক সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে ‘মানবিক ফান্ড রাঙ্গামাটি’র সভাপতি ইদ্রিছ হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মামুনুর রশীদ, রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, উপদেষ্টা সাইফুল ইসলাম শাকিল, নূরুজ্জামান হাওলাদার এবং মোহাম্মদ মাহফুজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জুয়েল।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউ...বিস্তারিত
আলমগীর মানিক : পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী দর্শন ও চিন্তাভাবনা ধারণ করে সুবিধাব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১ বছর ৯ মাস ৯ দিন, অর্থাৎ মোট ৬৪৯ দিন দায়িত্ব পালনের পর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের (আরএইচড...বিস্তারিত
মেহেদী হাসান : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের বৈরাগী বাজারে মাদকবিরোধ...বিস্তারিত
মনির হোসেন : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited