খাগড়াছড়ি প্রতিনিধি | ০৬:৩৪ পিএম, ২০২০-১২-০৬
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের ৪৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।৪৮ তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার।
খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য মোঃ দুলাল হোসেন'র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. শানে আলম।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়িরেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক চেয়ারম্যান চাইথো অং মারমা, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এর নির্বাহী কর্মকর্তা এম. রাশেদুল হক, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক কার্যনির্বাহী সদস্য ইন্দিরা দেবী চাকমা এবং বর্তমান কমিটির কার্যনির্বাহী সদস্য ক্যজরী মারমা প্রমূখ।
উল্লেখ্য, খাগড়াছড়ি পার্বত্য পরিষদ ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড মেম্বার কংজরী চৌধুরী বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করার কথা থাকলেও সকালে তার মায়ের মৃত্যুতে সভায় উপস্থিত হতে পারেননি।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited