নিজস্ব প্রতিবেদক | ০৮:২৭ পিএম, ২০২৬-০৩-১৬
ঢাকা, ১৬ মার্চ ২০২৬: ঈদ মানেই আনন্দ, নতুন পোশাক এবং প্রিয়জনদের সঙ্গে উৎসবের মুহূর্ত। কিন্তু অনেক শিশুর জন্য এই আনন্দের সঙ্গে জড়িয়ে থাকে কিছু অজানা উদ্বেগও।
কুড়িগ্রাম বিশেষ বিদ্যালয়ের ১২ বছর বয়সী বাক ও শ্রবণপ্রতিবন্ধী ছাত্রী কেয়াও তেমনই একজন।
তার বাবা একজন ভ্যানচালক। সংসারের সীমিত সামর্থ্যের কথা ভেবেই কেয়া জানত, ঈদে তার পছন্দমতো পোশাকটি হয়তো কেনা সম্ভব হবে না।
তবে এবারের ঈদটি তার জন্য হয়েছে ব্যতিক্রমী। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার মাধ্যমে সাইন ল্যাঙ্গুয়েজে কেয়া জানায়, নিজের পছন্দমতো পোশাক বেছে নিতে পেরে সে ভীষণ আনন্দিত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, মাঝে মাঝে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের জন্য ঈদের পোশাক অনুদান হিসেবে আসে, তবে এবারের অভিজ্ঞতা ছিল একেবারেই ভিন্ন।
এবার শিশুরা নিজেরাই তাদের পছন্দ অনুযায়ী পোশাক বেছে নেওয়ার সুযোগ পেয়েছে—যা তাদের জন্য তৈরি করেছে অন্যরকম আনন্দের মুহূর্ত।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কেয়ার মতো এক হাজারেরও বেশি সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুর জন্য আয়োজন করা হয় ‘গার্ডিয়ান ঈদ মার্কেট’।
বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন (BYO) ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সহযোগিতায় এই ঈদ মার্কেট আয়োজন করা হয়।
দেশের ১৩টি জেলা—কুড়িগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, ভোলা, বগুড়া, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, ঢাকা, রংপুর, গাইবান্ধা, বরিশাল ও টাঙ্গাইল—জুড়ে গার্ডিয়ান ঈদ মার্কেট আয়োজন করা হয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে শিশুদের জন্য তৈরি করা হয় এক ভিন্নধর্মী অভিজ্ঞতা, যেখানে তারা বিভিন্ন পোশাক দেখে নিজেদের পছন্দ অনুযায়ী ঈদের পোশাক বেছে নেওয়ার সুযোগ পেয়েছে।
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট দিতিপ্রিয়া রায় চৌধুরী বলেন, “যখন একটি শিশু নিজের পছন্দ অনুযায়ী কিছু বেছে নেওয়ার সুযোগ পায়, তখন তা শুধু আনন্দই দেয় না, তাদের আত্মবিশ্বাসও বাড়িয়ে তোলে।
এমন মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমরা আনন্দিত।”
অনুষ্ঠানের আয়োজক বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ বলেন, “বিওয়াইও-এর উদ্যোগে এবং গার্ডিয়ান লাইফের সহযোগিতায় এক হাজার শিশু তাদের পছন্দমতো রঙ ও ডিজাইনের ঈদের পোশাক পেয়েছে। আমরা দেশের ১৩টি জেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচি পরিচালনা করছি।”
ঈদ এলেই যেখানে সমাজের উচ্চবিত্ত ও মধ্যবিত্ত মানুষের কেনাকাটার ব্যস্ততায় জমে ওঠে শপিংমল ও বাজার, সেখানে অনেক সুবিধাবঞ্চিত শিশুর কাছে নতুন পোশাকের আনন্দ অধরাই থেকে যায়।
গার্ডিয়ান লাইফের এই মানবিক উদ্যোগ সেই বাস্তবতায় এনে দিয়েছে ভিন্ন এক অনুভূতি।
ঈদের আগেই নতুন পোশাক পেয়ে শিশুদের চোখেমুখে ফুটে উঠেছিল উচ্ছ্বাস, যা উপস্থিত সবার মন ছুঁয়ে যায়। তাদের উচ্ছ্বসিত হাসিই যেন এই উদ্যোগের সবচেয়ে বড় প্রাপ্তি।
আয়োজকদের এমন ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মাঝেও প্রশংসা ও ইতিবাচক সাড়া তৈরি করেছে, যা সমাজে সহমর্মিতা ও মানবিকতার বার্তা আরও জোরালোভাবে তুলে ধরেছে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited