নাজিম আল হাসান | ০১:৫১ পিএম, ২০২৬-০৩-১৬
রাঙ্গামাটির কৃতি সন্তান মোঃ মাইন উদ্দিন ও আবু তালেব সম্প্রতি Bangladesh Bar Council-এর অধীনে অনুষ্ঠিত বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার গৌরব অর্জন করেছেন।
তাদের এই সাফল্যে পরিবার, শিক্ষক ও রাঙ্গামাটিসহ পার্বত্য চট্টগ্রামের মানুষ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।
মোঃ মাইন উদ্দিন, পিতা কামাল উদ্দিন, রাঙ্গামাটির কৃতি সন্তান। তিনি রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রাঙ্গামাটি সরকারি কলেজ থেকে এইচএসসি ও অনার্স সম্পন্ন করেছেন। পরবর্তীতে চট্টগ্রামের সরকারি মহসিন কলেজ থেকে মাস্টার্স এবং চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।
অপরদিকে আবু তালেব, পিতা আব্দুর রহমান (সাবেক মেম্বার), শিক্ষাজীবন শুরু করেন ২০০১ সালে Mainimukh Islamia Fazil Madrasa-এ ভর্তি হয়ে ৮ম শ্রেণি পর্যন্ত অধ্যায়ন করে। ২০০৯ সালে Al Amin Islami Fazil Model Madrasa-এ ৯ম শ্রেণিতে ভর্তি হয়ে ২০১০ সালের দাখিল পরীক্ষায় A+ গ্রেড অর্জন করেন। একই মাদ্রাসায় ২০১২ সালের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে আবারও A+ গ্রেড পান।
উচ্চ শিক্ষার জন্য তিনি ২০১৩/১৪ সেশনে Port City International University-এর আইন বিভাগে ভর্তি হয়ে ২০১৮/১৯ সালে ফাস্ট ক্লাসে অনার্স সম্পন্ন করেন। এরপর ২০২০ সালে Chittagong Independent University-এ মাস্টার্সে ভর্তি হয়ে ২০২১ সালে আইনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন, ফলাফল ফাস্ট ক্লাস।
দীর্ঘ অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও একাগ্রতার ফলে মোঃ মাইন উদ্দিন ও আবু তালেব সম্প্রতি বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু করেছেন। স্থানীয়রা তাদের অভিনন্দন জানিয়ে বলেছেন, তাদের সাফল্য তরুণ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতি এবং এলাকার আইনজীবী সমাজ এই দুই নবীন আইনজীবীকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছে যে তারা সততা, ন্যায় ও নিষ্ঠার সঙ্গে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited