মেহেদী হাসান | ০৭:১৮ পিএম, ২০২৬-০৩-১০
দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে রাঙামাটিতে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন রাঙামাটির আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাঙামাটি পার্বত্য জেলার তত্ত্বাবধানে এ মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার সম্মানিত জেলা প্রশাসক নাজমা আশরাফী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
মহড়ায় ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ পরিস্থিতিতে অনুসন্ধান, অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।
এতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণ, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার, ধ্বংসস্তূপে চাপা পড়া ভিকটিমদের অনুসন্ধান, উদ্ধারকাজ পরিচালনার জন্য প্রবেশ পথ তৈরি, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তরের বাস্তবভিত্তিক কৌশল প্রদর্শন করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাঙামাটি পার্বত্য জেলার সহকারী পরিচালক নিউটন দাস (বিএফএম)-এর তত্ত্বাবধানে মহড়াটি পরিচালনা করেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মুর্শিদুল ইসলাম। এতে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের সক্ষমতা বাড়াতে এ ধরনের মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited